রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

উইঘুর ইস্যুতে চীনের ওপর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম ইস্যুতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে অনুমোদন দিলেই প্রস্তাব কার্যকর হবে।

জানা যায়, সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। গতকাল বুধবার ‘উইঘুর হিউম্যান রাইটস অ্যাক্ট’ বিলটি পাস হয়। এতে ৪১৩ জন পক্ষে এবং একজন বিপক্ষে ভোট দেয়। বিলটি এবার হোয়াইট হাউসে পাঠানো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য।

আল জাজিরা বলছে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতনে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে ওই বিলে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এ ব্যাপারে বলেছেন, উইঘুর সম্প্রদায়ের মানুষের ওপর চীন যে বর্বর আচরণ করছে তা বিশ্ব-বিবেকের চূড়ান্ত অবমাননা।

ওয়াশিংটনের দাবি, জিনজিয়াং প্রদেশে চীনা প্রশাসন ১০ লক্ষাধিক সংখ্যালঘু মুসলিমকে ক্যাম্পে বন্দি করে রেখেছে। সেখানে তাদের অমানবিক জীবনযাপনে বাধ্য করা হচ্ছে। তাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। আর এই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ওই অঞ্চলের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও চীনের পলিটিক্যাল ব্যুরোর ক্ষমতাশালী সদস্য চেন কুয়ানগুয়োকে দায়ী করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও সর্বসম্মতভাবে উইঘুর মুসলিম সংক্রান্ত বিল পাস হয়েছে। ফলে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলে অনুমোদনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আগের বাণিজ্য ইস্যুর মধ্যে করোনাভাইরাস নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। এ ছাড়া হংকং ইস্যুতেও চীনের সমালোচনা করছে ওয়াশিংটন। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে পাস হওয়া বিলে অনুমোদন দিতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ