শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাসা থেকে আল আকসার খতিবকে তুলে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান।

গতকাল শুক্রবার (২৯ মে) বায়তুল মুকাদ্দাস তথা জেরুসালেমে তার বাসভবনে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে নিয়ে যায়।

ইমামের পরিবারের এক সদস্য সংবাদ সংস্থা আনাদুলুকে জানান, ইমামকে পশ্চিম জেরুজালেমের আল-কাশলা থানায় নেওয়া হয়েছে। আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

হামাস নেতা আরো বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। সূত্র: আনাদুলু নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ