শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একদিনে দেশে রেকর্ড: ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৫৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬৫০ জনের। আর, ২৪ ঘন্টায় মোট নতুন শনাক্ত হয়েছেন ২,৫৪৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যা এ পর্যন্ত রেকর্ড। এর আগে, গতকাল ৩০শে মে সারা দেশে ২৮ জনের মৃত্যু হয় এই প্রাণঘাতী ভাইরাসের ছোবলে। আর, গত ২৯শে মে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২,৫২৩ জন। যা এতদিন ছিল সর্বোচ্চ।

আজ (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের মোট ৫২টি ল্যাবে ১১৮৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। আর ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে আরও শনাক্ত হওয়া ২ হাজার ৪৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এ নিয়ে ৯ হাজার ৭৮১ জন সুস্থ হলেন এ প্রাণঘাতী ভাইরাস থেকে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ