রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

জি-৭ শীর্ষ সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলন স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনের দ্বিতীয় সপ্তাহে ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে হওয়ার কথা ছিল এ সম্মেলন। করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মহামারির কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বিশ্বনেতারা। তাদের ব্যক্তি পর্যায়ে আমন্ত্রণ জানিয়েও সাড়া পাননি। শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জি-৭ এর বর্তমান ফরম্যাটকে ‘খুবই সেকেলে’ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেছেন, আমি এটা স্থগিত করছি কারণ আমি মনে করি না বিশ্বে যা হচ্ছে তার প্রতিনিধিত্ব ঠিকভাবে করছে জি-৭।

জি-৭ গ্রুপের সদস্য সংখ্যা যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জি-৭ শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দেন। সূত্র: বিবিসি

-এটি