শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রখ্যাত আলেম আনওয়ারুল হক চৌধুরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক।।
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি>

বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, বালাগঞ্জের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসা এবং মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার ভোর ৪টা ৫০মিনিটে সুলতানপুরস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা আজ সোমবার দুপুর ২টায় সুলতানপুর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত এ আলেমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।

এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আনোয়ারুল হক চৌধুরী সিলেটে মহিলা মাদ্রাসার একজন সফল রূপকার, প্রচারবিমুখ, সুন্নতের পাবন্দ নিরব ওলী, উম্মাহর একনিষ্ঠ নিরহংকার দাঈ এবং সমাজসেবী, প্রতিনিধিত্বশীল, প্রথিতযশা প্রবীণ আলেম ছিলেন। তিনি আমৃত্যু ওয়াজ-নসিহতের মাধ্যমে আপামর জনতার মাঝে দ্বীনের প্রচার-প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একাধিক মাদ্রাসার মুহতামিম ও কুরআনের খেদমতের মাধ্যমে কুরআন ও হাদীস শিক্ষায় বিশেষকরে মহিলা অঙ্গনে অনবদ্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আলামিনের দরবারে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দুয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ