রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

এবার হজে লোক পাঠাবে না ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারির কারণে এবার বার্ষিক হজে সৌদি আরবে নিজেদের দেশের নাগরিকদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয়ের সূত্র দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ বছর মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া থেকে ২ লাখের বেশি মানুষের হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ইসলাম ধর্মে বলা আছে, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় একবার হলেও হজ পালন করা উচিত।

করোনা মহামারির কারণে এবারের বার্ষিক হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাইয়ের শেষ দিতে হজ হবে কি-না এ ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।

গত বছর মক্কা-মদিনায় হজ পালনের উদ্দেশে গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ সৌদি আরবে যান। ধর্মীয় এই সমাগম দেশটির আয়ের অন্যতম উৎস হিসেবেও বিবেচনা করা হয়।

করোনাভাইরাসের মহামারির মধ্যে এবারের হজ হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গত মাসে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ইন্দোনেশিয়া। এর মধ্যে সৌদি সরকার থেকে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই এ বছর হজে লোক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল দেশটির ধর্ম মন্ত্রণালয়

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফখরুল রাজি সংবাদ সম্মেলনে বলেন, “এটা খুবই তিক্ত ও কঠিন সিদ্ধান্ত। তবে হাজি ও হজ প্রক্রিয়ায় জড়িত কর্মচারীদের রক্ষার দায়িত্বটাও আমাদেরই।”

এ ব্যাপারে গত মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে প্রথমে হজে যেতে ইচ্ছুকদের অর্ধেক পাঠানোর পরিকল্পনা করেছিল জাকার্তা। কিন্তু সে সিদ্ধান্ত থেকেও সরে আসলো তারা।

সরকারের এমন সিদ্ধান্তে এবার হজে যেতে অপেক্ষায় থাকা অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

রিয়া তাওরিসনাওয়াতি নামে ৩৭ বছর বয়সী এক সরকারি কর্মচারী এএফপিকে বলেন, “আমি জানতাম, এমনটা হতে পারে। কিন্তু এখন এটা সরকারি সিদ্ধান্ত। মনে হচ্ছে বুকটা ভেঙে গেছে। হজ করব বলে অনেক বছর ধরে অপেক্ষা করছি।”

করোনায় আক্রান্ত মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২৫ জনের।

করোনা সংকটের কারণে মার্চে ওমরাহ হজসহ মক্কা-মদি