শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় প্রথম রাজস্ব কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তা মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন।

তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে জসীম উদ্দিন ছাড়াও এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া এনবিআর সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন অন্তত আরো ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী। এর আগের দেশের বৃহৎ পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ