শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টার্মিনাল-বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সচেতনতার প্রাচীর গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে টার্মিনাল ও বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।

আজ বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সড়ক পরিবহনমন্ত্রী।

অধিকাংশ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে জানিয়ে তিনি বলেন, ‘আবার বেশ কিছু অভিযোগও আমরা পাচ্ছি। আমি প্রশাসনিক নজরদারি বাড়ানোর অনুরোধ করছি ওই সকল এলাকায়। অর্ধেক বা তার চেয়ে কম যাত্রী নিয়েও পরিবহন চলছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি যাত্রীদের নিজেদেরকেও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে টার্মিনাল এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র।’

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্যে অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি মালিক-শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যর আমি বিআরটিএর সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এতে আক্রান্তের সংখ্যােও বাড়ছে। এ অবহেলা নিজের জন্য শুধু নয়, পরিবার ও সমাজ তথা অন্য‌দের জন্য।ও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। দেশে করোনা করোনার ক্রমশ অবনতিশীল পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং এর নানান দিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে সবসময়। ক্রমশ অবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং এর নানান দিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে। বিশেষজ্ঞগণ এই বিষয়ে কাজ করছে। কর্মপরিকল্পনা তৈরি করছে।’

তিনি বলেন, ‘জনগণের ঘনত্ব, সংক্রমণের মাত্রা রোগীর সংখ্যা, পার্শ্ববর্তী এলাকা যোগাযোগ ব্যবস্থা, টেস্ট ফ্যাসিলিটি, চিকিৎসা সুবিধাসহ নানা বিষয় এর সঙ্গে জড়িত। বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যাচাই-বাছাই করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

বিএনপি সার্কাসের হাতির মতো সমালোচনার বৃত্তেই আবর্তিত হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংকটকে শেখ হাসিনার সরকার সম্ভাবনায় রূপ দিতে নিরলস কাজ করছে। আর বিএনপি সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ