শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লকডাউন শিথিলের পর সৌদি আরবে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে লকডাউন শিথিলের পর করোনা শনাক্তের বেড়ে চলেছে। খবর আল আরাবিয়া’র।

বুধবার প্রেস বিফিংয়ে ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন পর্যন্ত সৌদিতে মোট শনাক্তের সংখ্যা ৮৯ হাজার ছাড়িয়েছে এবং গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ১৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯।

খবরে জানানো হয়, গত সপ্তাহে ১৭ হাজার ৩৪০ জন রোগী সুস্থ হয়েছে। যা মোট শনাক্তের ৭০ শতাংশ। দেশটিতে মোট সুস্থ হয়েছে ৬৫ হাজার ৭৯০ জন।

মুহাম্মদ আব্দুল আলী বলেন, সৌদি আরবে বর্তমানে করোনায় আক্রান্ত ২২ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ১ হাজার ২৬৪ জনের অবস্থা গুরুতর।

সামাজিক দূরত্বের মতো সতর্কতামূলক নিদের্শেনাগুলো না মানার কারণে শনাক্ত বাড়ছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

এর আগে, গত ২৬ মে মক্কা ছাড়া অন্য রাজ্য এবং অঞ্চলগুলোতে লকডাউন শিথিল করে সৌদি সরকার। এরপর মে মাসের শেষদিকে লকডাউন আরও শিথিল করে জনসাধারণের জন্য মসজিদ এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে দেয় সৌদি আরব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ