শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার সৌদি বিচার বিভাগে নিযুক্ত হচ্ছে ৫৩ জন নারী কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে দেশটির বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রথম সৌদির বিচার বিভাগে তদন্ত কর্মকর্তা হিসেবে অন্তত ৫৩ জন নারীকে নিয়োগ দিচ্ছে দেশটির সরকার।

এর মাধ্যমে ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আওতায় নারীদের ব্যপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে।

আল-আরবিয়ার খবরে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের জারি করা এক বিবৃতিতির মাধ্যমে জানানো হয়, এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে।

এদিকে সৌদির প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডাক্তার মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সবমিলিয়ে ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, খুব শিগগির তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে। -আল আরাবিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ