শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাসপাতালে ভর্তি মাওলানা আব্দুর রব ইউসুফী, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সহ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফীকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামিক ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জমিয়ত একাংশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা আব্দুর রব ইউসুফী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। তাছাড়াও তিনি ব্রেন স্ট্রোক করেছেন। আজ সকালে তিনি বুকে ব্যাথা ও মাথা ঘুরানো অনুভব করেন। তাই তাকে কাকরাইলের ইসলামিক ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত কোন রিপোর্ট আসেনি।

বর্ষীয়ান এ রাজনীতিবিদের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

উল্লেখ্য, মাওলানা আব্দুর রব ইউসুফী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দলটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা রামপুরার জামিয়া শায়খ যাকারিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ