শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝেই তাকে অক্সিজেন দিতে হচ্ছে। বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে গত ২৪ মে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়। পরদিন বিএসএমএমইউ’র পিসিআর ল্যাবে পুনরায় পরীক্ষা করা হলে সেখানেও তার ফলাফল পজিটিভ আসে। তারপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে দুইবার প্লাজমা থেরাপি নিয়েছেন তিনি। ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নিয়েছেন বেশ কয়েকবার।

গত ৩১ মে তিনি শারীরিক অবস্থা জানাতে গিয়ে বলেন, আমার স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। তার এবং পরিবারের আক্রান্তদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ