শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অভ্যন্তরীণ রুটে বিমানের ১০ ও ১১ জুনের ফ্লাইটও বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রী সংকটের কারণে অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ (বুধবার) এবং আগামীকালের (বৃহস্পতিবার) ফ্লাইটও বাতিল করেছে কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ১০ দিনে মাত্র দুটি ফ্লাইট অপারেট করেছে। যাত্রী সংকটের কারণে অন্য সব ফ্লাইটই বাতিল করেছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হওয়ার প্রথম দিন ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২ ফ্লাইট যাওয়ার কথা থাকলেও আমরা দুটি ফ্লাইট অপারেট করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এরপর আর ফ্লাইট যায়নি। আবার যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালানো হবে।

তাহেরা খন্দকার জানান, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল-বিকেল দুটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। তিনটি রুটে দুটি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে প্রতিদিন মোট ১২টি ফ্লাইট পরিচালনা কথা।

এর আগে ১ জুন থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর ঢাকা-যশোর-ঢাকা অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার থেকে ফ্লাইট শুরুর কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ