শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদিতে আটকে পড়াদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। দেশটিতে লকডাউন ঘোষণা হওয়ার আগে যেসব বাংলাদেশি এক্সিট-রিএন্ট্রি অথবা এক্সিট ভিসা নিয়ে সেখানে গেছেন এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি থেকে যারা বের হতে পারেননি, তাদের জন্য এ ব্যবস্থা করা হবে।

জেদ্দা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ভ্রমণ ভিসায় নিয়ে আসা পরিবার ও ওমরাহ ভিসায় এসে যারা ফেরত যেতে পারেননি এবং দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী নিজ খরচে দেশে ফেরত যেতে চান, তাদের বাংলাদেশে আনা হবে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রথমে দু’টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব যাত্রী দেশে ফিরতে পারবেন। প্রথমটি আগামী ১৬ জুন জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আরেকটি ছেড়ে যাবে দেশটির রাজধানী রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তবে এখনো তারিখ নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, বিমানের ভাড়া একটু বেশি হবে। ওয়ান ওয়ের প্রতিটা ইকোনমিক ক্লাস আসনের মূল্য হবে ৩ হাজার ৩০ সৌদি রিয়াল (যা বাংলাদেশ টাকায় প্রায় ৬৬ হাজার ৬৬৬ টাকা)।

যেসব প্রবাসী বাংলাদেশি দেশে যেতে ইচ্ছুক, তাদের অবশ্যই রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০৫৫৬২২১৮৫৮) যোগাযোগ করে পাসপোর্ট ফটোকপি এবং ভিসা ফটোকপি জমা দিতে হবে। পরে দূতাবাস এবং কনস্যুলেট তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসে তা পাঠানোর পর সেখান থেকে টিকিট সংগ্রহ করে আগ্রহীরা বাংলাদেশে ফেরত যেতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ