শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথমবারের মতো হজ স্থগিত করার চিন্তা করছে সৌদি: দাবি ব্রিটিশ পত্রিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: প্রথমবারের মতো পবিত্র হজ স্থগিত করার সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করছে সৌদি আরব। ফের করোনার প্রাদুর্ভাব বৃদ্ধিতে সৌদি সরকার আসন্ন মৌসুমে হজ স্থগিতের দিকেই হাঁটতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

শুক্রবার প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা আরবি ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসের দাবির ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে।

সরকারি ওই কর্মকর্তা জানিয়েছেন, হজের ব্যাপারটি নিয়ে আমরা ব্যপক পর্যালোচনা করেছি এবং সবরকমের পরিস্থিতি আমাদের বিবেচনায় রয়েছে, আগামী এক সপ্তাহ নাগাদ আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, সিদ্ধান্ত যাই হোক- তার বিকল্প পরিস্থিতি আমাদের মাথায় আছে, তবে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমাদের নিকট অগ্রাধিকার পাবে।

ফাইনান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পরে ইতিহাসে এই প্রথম পবিত্র হজ স্থগিত করার সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে সৌদি প্রশাসন।

এদিকে সৌদির আগেই আসন্ন মৌসুমে হজ স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির কোন নাগরিক আগামী মৌসুমে হজে যেতে পারবেনা বলে ঘোষণা দিয়েছে সেদেশের সরকার। মালয়েশিয়াও ইন্দোনেশিয়ার পথ অনুসরণ করে হজে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ