শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তিনি অন্যায়কে মেনে নেননি: মুহাম্মাদ মুরসির স্মৃতিচারণায় এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির ইন্তেকালের এক বছর পূর্তিতে তার রূহের মাগফিরাত কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

গতকাল বুধবার এক টুইটে এরদোগান মহান এই নেতার স্মরণে বলেন, আমি আজ আমার প্রিয় ভাই, মিসরের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সর্বপ্রথম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রথম শাহাদাত বার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করছি।

টুইটারে মুহাম্মাদ মুরসির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা এরদোগান আরও বলেন, আমাদের উত্তরসূরীদের জানতে হবে যে, তাদের পূর্বসূরীরা এমন মহান ছিলেন যারা অন্যায়কে মেনে নেননি।

উল্লেখ্য, গতবছর ১৭ জুন মুহাম্মাদ মুরসি দেশটির একটি আদালতে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে মারা যান।

আল-জাজিরার খবরে বলা হয়, আদালতে শুনানির সময় মুরসি দীর্ঘ সময় বক্তব্য রাখছিলেন। প্রায় ২০ মিনিট বক্তব্য রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন- এসময় মুরসিকে দ্রুত হাসপাতালে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

এর আগে ২০১৩ সালে এক বিক্ষোভের জের ধরে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি এবং সিসি দেশের শাসনভার নিজের হাতে তুলে নেন। মুরসি ভক্তরা মনে করেন, আদালতে মুরসির ওপর সিসি প্রশাসনের শারীরিক মানসিক চাপ প্রয়োগই তার মৃত্যুর প্রধান কারণ। সূত্র: তুর্কি প্রেস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ