শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর মেহেদীবাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

জানা যায়, তিনি বার্দ্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান।

আজ বাদ যোহর মেহেদীবাগ কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়ী পটিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

খেলাফত মজলিসের শোক প্রকাশ: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট আহমদ ছগীর দীন প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃদ্বয় মরহুম এডভোকেট আহমদ ছগীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগনরী সভাপতি অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিক, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতি সিহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আহমেদুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ