শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাকিস্তানে পবিত্র কাবার গিলাফ প্রদর্শন, একনজর দেখতে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বিশ্ব মুসলিম উম্মাহর ইবাদতের কেন্দ্রস্থল মক্কা মুকাররমার পবিত্র কাবাগৃহের গিলাফ ও চাবি-সহ একাধিক বরকতময় স্মৃতিচিহ্ন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনের শুরু থেকেই শহরের বেসরকারি একটি মলে মুসলমানদের অন্যতম পবিত্র গৃহ কাবা শরিফের স্মৃতিগুলো একনজর দেখতে অসংখ্য পাকিস্তানি ভীড় করছে বলে বৃহস্পতিবার উর্দু গণমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এনিয়ে অন্তত তিনবার উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে কাবা শরিফের গিলাফ প্রদর্শিত হচ্ছে। তা ছাড়া এই প্রদর্শনীতে কাবার চাবি ও বরকতময় পর্দা নিয়ে আসা হয়েছে।গিলাফটি দৈর্ঘ্যে ২০ মিটার এবং প্রস্থে মিটার।

আগত দর্শণার্থীরা বলছে, চলতি মৌসুমে পাকিস্তান থেকে কেউ হজ পালন করতে পারবেনা- এটা আমাদের জন্য খুব কষ্টের! পক্ষান্তরে নিজ দেশে কাবার গিলাফ প্রদর্শন করে সেই কষ্ট না সারলেও কিছুটা লাঘব হয়েছে অবশ্যই। সূত্র: দুনিয়া নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ