সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়: ফিরে পাক হারানো গৌরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।

দেশের উচ্চশিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শতবর্ষে পা দিতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই প্রতিষ্ঠানটি। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়টি এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত। শিক্ষার্থীদের আগ্রহের দিক বিবেচনা করলে অবশ্য এটিকে সঠিক বলা চলে, কারণ প্রতিবছর ভর্তি পরীক্ষায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতাও হয় তীব্র।

মাত্র ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন শিক্ষার্থী এবং ৩টি আবাসিক হল নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এতে ১৩টি অনুষদ, ১৩টি ইনস্টিটিউট, ৮৪টি বিভাগ, ৬০টি ব্যুরো ও গবেষণা কেন্দ্র এবং ছাত্র-ছাত্রীদের ১৯টি আবাসিক হল, ৪টি হোস্টেল ও ১৩৮টি উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪৬,১৫০ জন; পাঠদান ও গবেষণায় নিয়োজিত রয়েছেন প্রায় ২,০০৮ জন শিক্ষক।

যে সব প্রথিতযশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তারা হলেন- মহামহোপাধ্যায় পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এফ সি টার্নার, মুহম্মদ শহীদুল্লাহ, জি এইচ ল্যাংলি, হরিদাস ভট্টাচার্য, ডব্লিউ এ জেনকিন্স, রমেশচন্দ্র মজুমদার, স্যার এ এফ রাহমান, সত্যেন্দ্রনাথ বসু, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়েছিল।

মূলত ঔপনিবেশিক শাসকদের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। যে উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তা কতটা পূরণ হয়েছে- শতবর্ষে এসে এটি ভাববার সময়ও এসেছে।

একটা বিষয় কিন্তু মানতেই হবে, প্রথাগত ভাবনার বাইরে দাঁড়িয়ে দেশ ও জাতি গঠনে অবিরত লড়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিটি অর্জনের পেছনে পথিকৃতের ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-à