রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইরানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে একটি অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন মারা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার রাজধানী থেকে ২৩ কিলোমিটার দূরবর্তী বাকেরশাহর শিল্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের জন্য ‘মানব ঘটিত ত্রুটি’ দায়ী করেছে আইআরএনএ।

অক্সিজেন কারখানার এক কর্মকর্তা জানান, অক্সিজেন ট্যাংক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে। এটি এতটাই শক্তিশালী ছিল যে, পাশের আরেকটি কারখানাও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমিন বাবাই নামে স্থানীয় এক কর্মকর্তা জানান, তেহরানের ২৩ কিলোমিটার দূরবর্তী বাকেরশাহর শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, অক্সিজেন ট্যাঙ্ক পরিবহনের সময় কিছু শ্রমিকের অবহেলার কারণেই এ বিস্ফোরণ ঘটে। এটি এতটাই শক্তিশালী ছিল যে পাশের আরেকটি কারখানাও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের কেন্দ্রস্থল নাতাঞ্জের একটি ভূগর্ভস্থ স্থাপনায় হঠাৎ আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ