রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেয়া হবে: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের চাপের কারণে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে উপযুক্ত ও কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ার করেছে ইরান।

আজ শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ইস্ফাহানে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারির কথা জানান। খবর ইরনার।

তিনি বলেন, ইরান স্বেচ্ছায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা করছে। তবে আমরা সব সময় এই অবস্থানে থাকব এমন নিশ্চয়তা দিচ্ছি না।

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যা মামলা চলবে বলেও তিনি জানান। আব্বাস মুসাভি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার বিচার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের মতো আরও কিছু বিভাগ এ বিষয়টি নিয়ে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, গোটা বিশ্বের মানুষ যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে ঠিক তখনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেছে। এটা স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ