রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলে ১০ হাজারের বেশি লোক তেল আবিবে বিক্ষোভ প্রদর্শন করেছে। করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা নগরীর প্রধান প্রধান রাস্তা অতিক্রমের সময় বিবি ফিরে যাও! বলে ধ্বনি দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালালে তাদের বাহিনীর তিনজন হালকা আহত হয়েছে।
রোববার সকালে অর্থমন্ত্রী ইসরায়েল কাটস এক টিভি সাক্ষাতকারে বলেছেন, বিক্ষোভ গণতন্ত্রের অংশ। তাদের যন্ত্রণা আমি বুঝি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে অনেকে জীবিকা হারিয়ে ফেলায় তাদের কষ্ট আরো বেড়েছে। অনেকে বলছে, সরকার সহায়তার কথা ঘোষণা করলেও তা তাদের হাতে পৌঁছাছে না। সূত্র: জেরুসালেম পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ