রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

প্রদেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রদেশগুলোকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার এক বৈঠকে তিনি একথা বলেন। পাঞ্জাবে করোনা ব্যাপক আকার ধারণ করায় পাঞ্জাব সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ইমরান খান বলেন, পাঞ্জাবের নতুন আইন পাস হলে আসল পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে। পিটিআই ভিশন অনুযায়ী সব বিভাগ এবং সংস্থাগুলোকে জনগণের সেবা চালিয়ে যেতে হবে।

এদিকে পাঞ্জাবের আইনমন্ত্রী রাশারত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, পাঞ্জাব সরকার জনস্বার্থে আইন প্রণয়নে পুরোপুরি মনোযোগ দিচ্ছে এবং তার নেতৃত্বে পাঞ্জাব করোনা-যুদ্ধে জয়লাভ করছে। পাঞ্জাবে সব ধরণের আইনী সুরক্ষা দেয়া সঙ্গে সঙ্গে সরকার দুর্নীতি দমন করে উন্নয়ন করা হচ্ছে।

এ সাক্ষাতে পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ