রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বাংলাদেশ থেকে আসা ৭০ শতাংশ যাত্রীর করোনা পজিটিভ: ইতালির প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়া ৭০ শতাংশের বেশি যাত্রীর করোনাভাইরাস পজিটিভ।

গতকাল স্প্যানিশ টিভি লা সেক্সটাকে দেয়া এক সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

দেশটিতে করোনার সম্ভাব্য বিস্তার ও জরুরি পরিস্থিতি নিয়ে লা সেক্সটাকে এক সাক্ষাৎকার দেন কন্তে। সেখানে তিনি বলেন, আমরা নতুন দফায় সংক্রমণের ব্যাপারে প্রস্তুত রয়েছি। কিন্তু আমাদের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা প্রস্তুত রয়েছি। আমরা নিশ্চিতভাবে জানি কিভাবে নতুন সংক্রমণ সীমিত পর্যায়ে রাখতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন অঞ্চলের জন্য অত্যাধুনিক পর্যবেক্ষণ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আমরা বিদেশি দেশ থেকে করোনা পজিটিভ এবং বিনা পর্যবেক্ষণের কাউকে ঢুকতে দিতে পারি না।

এসময় বাংলাদেশের উদাহরণ টেনে কন্তে বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা এসেছেন, তাদের মধ্যে ৭০ শতাংশের বেশির শরীরে করোনা পজিটিভ ছিল। তাদের দেশত্যাগে কোনও নিয়ন্ত্রণ ছিল না এবং আমরা বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ