রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তরে তুরস্ককে ওমানের প্রধান মুফতির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: 'যিনি আল্লাহকে সাহায্য করেন আল্লাহও তাকে অবশ্যই সাহায্য করবেন'- পবিত্র কোরআনের এই আয়াতের উদ্ধৃতি দিয়ে তুরস্ক এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের প্রধান মুফতি শায়খ আহমাদ বিন হামদ আল খালিলি।

আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর করায় রোববার ওমানের শীর্ষ এই আলেমেদীন টুইট করে এ অভিনন্দন জানান।

একইসঙ্গে তিনি মন্তব্য করেন, আয়া সোফিয়াকে তার আসল পরিচয়ে ফিরিয়ে আনা মুসলিম উম্মাহ ও তাদের নেতার সুচিন্তিত পদক্ষেপের সফল বাস্তবায়ন।

মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা এরদোগানকে যথাযথ সমর্থন দেয়ায় ইসলামি উম্মাহ ও তুর্কি জনগণের প্রতিও অভিনন্দনবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শায়খ খালিলি।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আয়া সোফিয়া পুনরায় তার মূল রূপে ফিরে এসেছে। কোরআনের আয়াতের সঙ্গে তাল মিলিয়ে বলেন, 'মহান আল্লাহ এখানে তাঁর নাম উচ্চস্বরে স্মরণ করার আদেশ করেছেন, সকাল-সন্ধ্যা এখানে তাঁর তাসবীহ পাঠ হবে'। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ