রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

কাশ্মীরগামী বিমানে প্রবল কাঁপুনি: যাত্রীদের কুরআন তেলাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরগামী বিমানে উড্ডয়নের ১০ মিনিট পর প্রবল কাঁপুনি শুরু হয়। এ সময় যাত্রীদের হৈচৈ ও চিৎকার শোনা যায়। যাত্রীদের অনেকে কুরআনের আয়াত ও দুআ পাঠ শুরু করে।

গত শনিবার সৌদিআরবের রিয়াদ থেকে কাশ্মীরগামী ইন্ডিগো এয়ারলাইন্স নামে একটি বিমানে এমনটি ঘটে। বিমানটি উড্ডয়নের পর দুই মিনিটের বেশি সময় পর্যন্ত হালকা কাঁপুনি চলতে থাকে। ধারণকৃত ভিডিও ফুটেজে যাত্রীদের ভয়ে চিৎকার করতে শোনা যায়। বিমান বিধ্বস্ত হওয়ার ভয়ে অনেকে প্যারাসুট পরিধান শুরু করে।

ব্রিটেনের পত্রিকা দ্য মিররকে বিমানের এক যাত্রী বর্ণনা করেন, রিয়াদ থেকে বিমান কাশ্মীরের শ্রীনগর শায়খুল আলম বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উড্ডয়নের পর থেকে বিমানে বেশ কয়েক বার প্রচণ্ড কাঁপুনি দেখা দেয়। প্যারাসুট পরা থাকলেও এতে যাত্রীরা বিশেষত বয়স্ক ব্যক্তিরা প্রচণ্ড ভয় পায়। যাত্রীরা উচ্চস্বরে দুআ করতে থাকে। অনেকে কেরআন তিলাওয়াত করে। তবে বিমানটি নিরাপদে শ্রীনগরের বিমানবন্দরে এসে পৌঁছে। সূত্র: দ্য মিরর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ