রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

আমিরাতে করোনায় মৃত্যু নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার আবুধাবির ক্রাউন প্রিন্স শেইখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক টুইটে তিনি বলেন, আজ আমরা ঘোষণা করছি, সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। যারা এই মহামারিতে সামনে থেকে লড়াই করছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ভাইরাসটির বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, আমিরাতে গত কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। যার দরুন দেশটির পর্যটন কেন্দ্র দুবাই অন্যান্য দেশের নাগরিকদের জন্য খুলে দেয়া হয়েছে। দেশের নাগরিকদেরও অন্যান্য দেশে যাতায়াত করার অনুমতি দেয়া হয়েছে। চালু হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় বলা হয়, ১৩ জুলাই পর্যন্ত তারা ৪০ লক্ষ শনাক্তকরণ টেস্ট করতে সক্ষম হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪২ শতাংশের বেশি। বিশ্বের অন্য কোনো রাষ্ট্র এত বেশি সংখ্যক জনগণের টেস্ট করাতে সক্ষম হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম বলছে, আমিরাতে করোনাভারাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার ৮২ শতাংশের বেশি। অনেক হাসপাতালে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার ৫৭৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৩৩৫ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ