শায়েখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ।।।
মুহতামিম, জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া, শায়খুল হাদিস, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া ও সহ সভাপতি, বেফাক।
আজকের আমাদের আলোচ্য বিষয়টি অত্যন্ত নাযুক, স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়। আমরা সবাই জানি, কুরবানী ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং তা বিশেষ ধরণের ইবাদত। কুরবানী ইসলামের অন্যতম শিআ‘র তথা পরিচয়-নিদর্শনমূলক একটি ইবাদত। আযান, জুমআ‘, জামাআ‘ত ইত্যাদি যেমনিভাবে ইসলামের পরিচয় বহন করে তেমনি কুরবানীও ইসলামের পরিচয় বহন করে।
কুরবানী কুরআন মাজীদের বিভিন্ন আয়াত ও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। কুরআন মাজীদে যেমন এর বিধান এসেছে তেমনি হাদীস শরীফে এর ফযীলত, তাৎপর্য, মাসায়েলও পদ্ধতি ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। এই জন্যই আমরা দেখি ফিকহ-ফতোয়ার কিতাবগুলোতে বেশ বিস্তৃত একটি অধ্যায় হলো, কিতাবুল উযহিয়াহ, কুরবানী সংক্রান্ত অধ্যায়।
তাহলে বোঝাই যাচ্ছে, কুরবানীর মত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের ক্ষেত্রে এর বিকল্প অনুসন্ধান করা, এই ইবাদত পালনের ক্ষেত্রে বিভিন্ন বাহানা তালাশ করা, এই ইবাদতকে ভিন্নভাবে দেখার চেষ্টা করা; এগুলো হয় ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অথবা ইসলামের প্রতি বিদ্বেষের কারণে। কারণ যেটাই হোক বিষয়টা মারাত্মক গুরুতর। এই সামান্য পরিসরে খুব বেশি বিস্তৃত আলোচনার অবকাশ নেই। তবে এখানে কয়েকটি বিষয় সংক্ষেপে আলোচনা করা যায়।
এক.ঈদুল আযহার দিনে আমরা যে কুরবানী করে থাকি, সেই কুরবানীর নির্দেশনা কুরআন মাজীদে এসেছে نسك ও نحر শব্দে। সূরা আনআ‘মের ১৬২ আয়াতে نسك শব্দের অর্থ হলো, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর জন্য জবাইকৃত পশু। আর সবচেয়ে ছোট সূরা, সূরা কাওসারে نحر শব্দের অর্থ জবাই করা। نحر শব্দটির মূল ব্যবহার উট জবাইয়ের ক্ষেত্রে হলেও সাধারণ পশুজবাইকেও نحر বলা হয়। তাছাড়া এই কুরবানীর মূল সূত্র ‘মিল্লাতে ইবরাহীমী’র কুরবানী প্রসঙ্গেও সূরা ছাফ্ফাতে ১০৭ আয়াতে ذبحশব্দ এসেছে। অর্থ হলো, জবাইকৃত পশু।
তাহলে আমরা نسك, نحر,ذبح, এসব শব্দ থেকে বুঝতে পারি যে, কুরবানী আদায় হবে তখনই যখন যথাযোগ্য পশু আল্লাহর নামে জবাই করা হবে। পশু জবাইকরা ছাড়া কুরবানীর বিধান কোনোভাবেই আদায় হতে পারে না।
দুই.তিরমিযী শরীফের একটি হাদীস লক্ষ্য করুন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কুরবানীর দিন বান্দা যত আমল করে এর মধ্যে আল্লাà