রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সৌদিতেও মসজিদে মসজিদে ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার খোলা ময়দানে ঈদ-উল-আজহার জামাত আদায় করবে না সৌদি আরব। স্বাস্থ্যবিধি অবলম্বন করে এবার ঈদের নামাজ মসজিদে আদায় করা হবে বলে জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছেন সৌদি ধর্মমন্ত্রী শেখ আবদুললতিফ আল-শেইখ।

গত সোমবার এক ঘোষণায় তিনি সৌদি আরবের সব অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা নির্দেশ দেন। ঘোষণায় শুধু অনুমোদিত মসজিদেই ঈদের নামাজ আদায় করা যাবে এ কথাও উল্লেখ করা হয়েছে।

আল আরাবিয়া নিউজের বরাতে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন তৎপরতা লক্ষ করা গেছে। মসজিদে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে তারা।

ভাইরাসটির সংক্রমণ বেশি থাকায় এ বছর সৌদি নাগরিকরা ঈদ-উল-ফিতরের নামাজ ঘরেই আদায় করেছেন। মসজিদ খোলার অনুমতি দেয়া হয়নি। কিন্তু এবার তারা ঈদের নামাজ জামাতে আদায় করার সুযোগ পাচ্ছেন।

সৌদি সরকার মে মাসের ৩১ তারিখ মক্কা শহরের মসজিদ বাদে প্রায় সব এলাকার মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। মসজিদ খোলার পর থেকে এখন পর্যন্ত ৯০ হাজার মসজিদ স্যানিটাইজ করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদ-উল-আজাহা।

-এটি