রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

১০ আগস্টের মধ্যে ‘প্রবাসীদের’ আমিরাত ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আগস্টের ১০ তারিখের মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ ওই সময়ের পর আমিরাতে অবস্থান করে তাহলে তাকে জরিমানা করা হবে।

আরব নিউজের বরাতে জানা যায়, আমিরাতে বসবাসরত যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তাহলে উপযুক্ত জরিমানাসহ শাস্তি দেয়া হবে।

এর আগে আমিরাত সরকার এক সিদ্ধান্তে জানিয়েছিল, যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে, তারা ডিসেম্বর পর্যন্ত ভিসা নবায়নের সুযোগ পাবে।

কিন্তু গত সপ্তাহে এক ঘোষণায় তারা সেই সিদ্ধান্ত বাতিল করে। এর ফলে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ভিসার সুযোগ বাতিল হয়ে যায়। নতুন ঘোষণায় বলা হয়, যাদের ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের আগামী ১০ আগস্টের মধ্যে সংযুক্ত আমিরাত ত্যাগ করতে হবে।

এ সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহের জন্য আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজেনশিপের ওয়েবসাইটে খোঁজ নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

-এটি