রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইরানে সংক্রমিত আড়াই কোটি মানুষ: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটিতে এখন পর্যন্ত আড়াই কোটি মানুষ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরো সাড়ে তিন কোটি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে এই সংখ্যার কথা উল্লেখ করেছেন রুহানি। যদিও দেশটির সরকারি হিসাবে যা বলা হচ্ছে তা থেকে এ সংখ্যা অনেক বেশি।

গতকাল শুক্রবারের সরকারি হিসাব অনুযায়ী ইরানে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৪৪০ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ।

দেশটির মোট জনসংখ্যা ৮ কোটি। করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। চীনের বাইরে প্রথম ইরান ও ইতালিতেই গণসংক্রমণ শুরু হয়েছিল।

আক্রান্তের সংখ্যা নিয়ে রুহানি বলেন, আমাদের ধারণা মতে, ইরানে ইতোমধ্যে আড়াই কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৪ হাজার মানুষ এদের মধ্যে থেকে প্রাণ হারিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত দেশটির ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তীব্র ঝুঁকিতে আছে।

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ২ লাখের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব ও সরকারের ঘোষিত হিসাবের মধ্যে যে গরমিল তার কোনো ব্যাখ্যা দেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ