রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ঈদে ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহায় সীমিত পরিসরে ট্রেন চালু থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে গরু-ছাগল পরিবহনের বিষয়ে এখনও সাড়া মেলেনি।

আজ শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদের আগে শুধু অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। করোনা সংক্রমণ এড়াতে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিছু রেল চলবে। টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ