সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ঘোড়া থেকে শেখা যায় কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।

পবিত্র কোরআনের সূরা আদিয়াত এর প্রথম পাঁচটি আয়াতে মহান আল্লাহ স্থলজ প্রাণী ঘোড়ার কতিপয় অবস্থা বর্ণনা করেছেন এবং শপথ করে বলেছেন যে, মানুষ পালনকর্তার প্রতি খুবই অকৃতজ্ঞ। পক্ষান্তরে ঘোড়া মনিবের কত কৃতজ্ঞ! সে নিজের জীবন বিপন্ন করে কত কঠোর খেদমতই না আনজাম দিয়ে থাকে। বিশেষত যুদ্ধক্ষেত্রে ঘোড়া কত ত্যাগ-তিতীক্ষা শিকার করে।

এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াসমূহের, অতঃপর ক্ষুরাঘাতে অগ্নি বিচ্ছুরক ঘোড়াসমূহের, অতঃপর ভোরবেলায় আক্রমণকারী ঘোড়াসমূহের, যারা সে সময় ধূলি উৎক্ষেপন করে, অতঃপর যারা শত্রæদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।’ (সূরা আদিয়াত : আয়াত : ১-৫)

আল্লাহতায়ালা পৃথিবীতে অসংখ্য নেয়ামত মানুষের জন্য রেখেছেন। তন্মধ্যে একটি নেয়ামত হলো ঘোড়া। অনেক দামি প্রাণী এটি। হাজার বছর যাবত এই ঘোড়া মানুষের সঙ্গী হয়ে আছে। ঘোড়াকে সম্ভ্রান্ত জীব বলা হয়ে থাকে। যে কোনো স্থানে পৌঁছে দিতে ঘোড়া মানুষের সহযোগিতা করে আসছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও। এই একবিংশ শতাব্দীতেও ঘোড়ার কদর কমে যায়নি।

ঘোড়া অনেক বিস্ময়কর প্রাণী। জন্মের একঘণ্টা পরই ঘোড়া দৌঁড়াতে পারে। পৃথিবীতে ৩০০ জাতেরও বেশি ঘোড়া আছে। ঘোড়া দাঁড়িয়ে ও শুয়ে উভয়ভাবে ঘুমাতে পারে। কারণ, তার দেহের কাঠামো এমনভাবে তৈরি যে, পা মুড়ে বসতে পারে না। তার পা মুড়ে বসার প্রয়োজনও হয় না। আর এতে ঘোড়ার কোনো কষ্ট বা ক্ষতিও হয় না।

জেনে আশ্চর্য হয়ে যাবেন যে, ঘোড়ার শরীরে সাধারণত ২০৫টি হাড় থাকে। মানুষ আর ঘোড়ার ছাঁচে গলার নিচের হাড়টি শুধুমাত্র পার্থক্য। ঘোড়ার মধ্যে এই হাড়টি থাকে না।

ঘোড়াকে পৃথিবীর চতুর্থ পছন্দনীয় পশু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। ঘোড়ার দাঁত দেখেই স্ত্রী ও পুরুষ ঘোড়া শনাক্ত করা যায়। পুরুষ ঘোড়ার ৪০টি দাঁত থাকে এবং স্ত্রী ঘোড়ার থাকে ৩৬টি।

অনেকগুলো ঘোড়া একসাথে কখনোই শুয়ে থাকে না। অন্তত একজন সজাগ থাকে আর সঙ্গীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে। ঘোড়ার দৃষ্টিশক্তি অনেক প্রখর। রাতে মানুষের চেয়ে ভালো দেখে। তবে আলো থেকে অন্ধকারে বা অন্ধকার থেকে আলোতে অ্যাডজাস্ট করতে মানুষের চেয়ে ঘোড়ার বেশি সময় লাগে। ঘোড়া দৈনিক ২৫ গ্যালন পানি পান করে। গরমের সময় আরো বেশি পান করে।
ঘোড়া সামাজিক প্রাণী তাই একা থাকলে নিঃসঙ্গ অনুভব করে এবং সঙ্গীর মৃত্যুতে শোকগ্রস্থ হয়।

ঘোড়ার প্রশিক্ষণ

রাসূল (সা.) নিজে ঘোড়ার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) হাফইয়া থ