রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আগামীকাল সংসদ নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সেদেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে এর আগে দুই বার এই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। এবার করোনাভাইরাসের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোটারদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সংসদের ২৫০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই হাজার একশ' জন । সারা দেশে সাত হাজার ৩১৩টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

সিরিয়ায় ২০১২ সালে সংবিধান সংশোধন করা হয়। এরপর এ পর্যন্ত দু’টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট ১৪টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে আলেপ্পোতে। সেখানে আসন সংখ্যা ৫২। এরপরই আসনের দিক থেকে এগিয়ে রয়েছে দামেস্ক ও হোমস। সেখানে যথাক্রমে ২৯ ও ২৩টি আসন রয়েছে।

সিরিয়ায় সংবিধান সংশোধনের পর ২০১২ সালের ৭ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৩ এপ্রিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ