রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মসজিদুল আকসা ফিলিস্তিনিদের রেড লাইন: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের রেড লাইন বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এ জন্য পবিত্র এই স্থাপনার প্রতি সমর্থন জানানো বিশ্ব মুসলিমের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলবিরোধী এক প্রতিবাদ সমাবেশে দেয়া ভাষণে এ সব কথা বলেছেন হামাসের মুখপাত্র ফৌজি বারহুম।

দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদুল আকসার বাব-আর-রাহমাহ চত্বরে নামাজ আদায়ের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে ওই সমাবেশ আয়োজন করা হয় বলে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে।

সমাবেশে দেওয়া ভাষণে বারহুম বলেন, ফিলিস্তিনের চিরকালীন রাজধানী বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম। সুতরাং আমেরিকা ও দখলদার ইসরায়েল কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের যত চেষ্টাই করুক না কেন, তাতে এ বাস্তবতা মুছে ফেলা যাবে না।

খবরে বলা হয়েছে, প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি জিহাদ আন্দোলনের কেন্দ্রীয় নেতা খাদার হাবিব। তিনি বলেন, দখলদার ইসরায়েল কুদস শরীফকে কেন্দ্র করে যেসব অশুভ পরিকল্পনা প্রণয়ন করছে, তার একটিও বাস্তবায়নের অনুমতি দেবে না ফিলিস্তিনি জনগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ