রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত মামুন মিয়া (৩০) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের কাছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।

র‍্যাবের ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামুনকে ধরতে র‍্যাবের একটি দল চান্দপুর বাজারের কাছে অভিযান চালায়। এ সময় মামুনের সহযোগীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মামুন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।

এর আগে গত শুক্রবার বিকেলে চান্দপুর বাজার থেকে অস্ত্র, মাদক ও ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে গ্রেফতার অভিযানে যান সদর মডেল থানা পুলিশের এএসআই আমির হোসেন ও মণি শঙ্কর চাকমা।

এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমিরের বুকে ছুরি চালিয়ে দেন মামুন। পরে গুরুতর আহত অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতেই মামুনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মণি শঙ্কর চাকমা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ