শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঈদুল আজহা: বায়তুল মোকাররমে ৬ জামাতের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। তবে জাতীয় মসজিদে ঈদের জামাত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার বায়তুল মোকাররমে পাঁচটির পরিবর্তে ছয়টি ঈদের ছয়টি জামাত হবে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে ঈদের জামাতগুলোর সময়, ইমাম ও মুকাব্বিরদের নাম জানানো হয়েছে।

প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম : হাফেজ মুফতি মাওলানা মুহা. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির : হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৭.৫০ মিনিটে
ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির : হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৮.৪৫ মিনিটে
ইমাম : হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির : মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত: সকাল ৯.৩৫ মিনিটে
ইমাম : মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির : মোঃ শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম জামাত: সকাল ১০.৩০ মিনিটে
ইমাম : হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির : হাফেজ মো: আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

৬ষ্ঠ ও সর্বশেষ জামাত: সকাল ১১.১০ মিনিটে
ইমাম : মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির : হাফেজ মো: আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ