সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

দোকানপাট খোলা রাখার সময় আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ সারাদেশে দোকানপাট ও বিপণীবিতান মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার (২৭ জুলাই) রাতে সমিতির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকাল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

৩০ জুনের আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিল দোকান মালিক সমিতি। তবে ঈদ উপলক্ষে এটি আরও বাড়ানোর দাবি জানান তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ