শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঈদে ঢাকা ছাড়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি'র কিছু পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহার ছুটি উপলক্ষে রাজধানী ছাড়ার আগে বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতে বেশকিছু পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় কোনো দুর্ঘটনা বা চুরি-ডাকাতির ঘটনায় মাটি হতে পারে ঈদ আনন্দ।

গতকাল বুধবার এক বার্তায় ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে নগরবাসীর প্রতি এসব পরামর্শ দেয় ডিএমপি।

ডিএমপি জানায়, বাসা-বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন। বাসা-ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন। এছাড়া বাসা ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যেসব দরজা-জানালা দুর্বল অবস্থায় আছে, তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করতে প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন।

বাসা-বাড়ির নীচতলায় বসবাসকারীদের ভেন্টিলেশনের জানালা বন্ধ নিশ্চিত করুন। রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখুন। মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখতে প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিন। বাসা-বাড়ি ত্যাগের আগে প্রতিবেশীদের যারা ঢাকায় অবস্থান করবেন, তাদের লক্ষ্য রাখতে অনুরোধ করুন এবং ফোনে যোগাযোগ রাখুন।

অনুমতি না নিয়ে যেন কেউ বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন।

বাসা ত্যাগের আগে রুমের লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ বন্ধ করেছেন কি-না, তা নিশ্চিত হোন এবং পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করুন। মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন।

ঈদে আপনার মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার আশঙ্কা থাকলে, তা স্থানীয় কমিউনিটি পুলিশ/থানা/ফাঁড়িকে অবহিত করুন। বাসার গাড়ির গ্যারেজ সুরক্ষিত করুন। বাসার জানালা/দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন, যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।

প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় জরুরি সেবা- ৯৯৯। পুলিশ কন্ট্রোল রুম- ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০। ট্রাফিক কন্ট্রোল রুম- ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮। ডিবি-ডিএমপি কন্ট্রোল রুম- ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ