মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।
পাপের কুফল মানুষকে ভোগ করতে হবে। আখেরাতে যেমন ভোগ করতে হবে। তেমন দুনিয়াতে এর কুফল কিছুটা হলেও ভোগ করতে হবে। কথায় বলে ‘পাপে ছাড়ে না বাপেরে’। মহান আল্লাহ তো পবিত্র কুরআনে বলেই দিয়েছেন, ‘কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।’ (সূরা যিলযযাল : ৭-৮) পাপের ক্ষতি ও অপকারিতার শেষ নেই। নি¤েœ নির্দিষ্ট ১০টি পাপের ১০টি ক্ষতি সম্পর্কে আলোচনা করা হলো।
১. ফরজ নামাজ ছেড়ে দেওয়া।
ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ওজর ছাড়া ছেড়ে দিলে তার ওপর বিপদ-আপদ আসতে পারে। নবীজির ঘনিষ্ট সাহাবি আবু দারদা (রা.) বলেন, আমার বন্ধু রাসূল (সা.) আমাকে অসিয়ত করেছেন যে, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। তোমাকে (কেটে) টুকরো টুকরো করে ফেলা হলেও এবং তোমাকে জ্বালিয়ে ফেলা সত্তে¡ও। আর ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিহার করো না। কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিলে তার ওপর থেকে (আল্লাহতায়ালার) দায়িত্ব উঠে যায়।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস ৪০৩৪)।
হাদিসটি দ্বারা বুঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে জেনে-বুঝে ফরজ নামাজ ছেড়ে দিলে সে আল্লাহর দায়িত্ব ও নিরাপত্তা হতে বের হয়ে যায়। তাই এখন তার যে কোনো দুরবস্থা ঘটতে পারে।
২. ধন-সম্পদের জাকাত না দেওয়া।
ধন-সম্পদের জাকাত না দিলে বৃষ্টি হবে না। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একবার মহানবী (সা.) আমাদের কাছে আসলেন। অতঃপর বললেন, যারা নিজের ধন-সম্পদের জাকাত বন্ধ করে দিবে, তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ রাখা হবে। এমনকি চতুষ্পদ জন্তু না থাকলে আদৌ বৃষ্টি হবে না।’ (হিলইয়াতুল আওলিয়া ৩/৩২০; সুনানে ইবনে মাজাহ, হাদিস ৪০১৯)।
৩. আল্লাহর অবাধ্য হওয়া।
আল্লাহর অবাধ্য হলে জালেক শাসক চেপে বসে। আবু দারদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে কুদসিতে রয়েছে, রাসূল (সা.) ইরশাদ করেন, আল্লাহতায়ালা বলেন, আমি সমস্ত সৃষ্টির উপাস্য, আমাকে ছাড়া কোনো উপাস্য নেই। আমি রাজন্যবর্গের অধিপতি। স¤্রাটদের স¤্রাট। রাজাদের অন্তর আমার নিয়ন্ত্রাধীন। বান্দাগণ যখন আমার আনুগত্য করে, তখন তাদের রাজা-বাদশাহদের অন্তরকে রহমত ও করুণার সমন্বয়ে তাদের দিকে ঘুরিয়ে দেই। আর যখন বান্দারা আমার অবাধ্যতা অবলম্বন করে, তখন রাজা-বাদশাহদের অন্তরকে রাগ ও কঠোরতার দিকে ঝুঁকিয়ে দেই; যার ফলে তারা প্রজাদেরকে কঠিন শাস্থি আস্বাদন করায়।’ (আবু নোআইম, হিলইয়াতুল আওলিয়া ৩/১৮০; মিশকাত, হাদিস ৩৭২১)। জালেম ও অত্যাচারী শাসক চাপানো হয় মানুষের অপকর্মের