রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

‘দরিদ্রদের কুরবানির গোস্ত বিতরন-আর্থিক সহযোগিতা করা মানবিক দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন আজ জুমার বয়ানে বলেছেন, করোনা মহামারি ও বন্যার কারনে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন। দীর্ঘদিন করোনা মহামারির কারনে সাধারন মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে।

কুরবানী এবং ঈদ আনন্দ থেকে তারা বঞ্চিত। এ অবস্থায় সামর্থ্যবানদের উচিত মধ্যবিত্ত, অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে কুরবানির গোস্ত বিতরন ও আর্থিক সহযোগিতা করে ঈদ আনন্দ ভাগ করে নেয়া। তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব।

তিনি কুরবানির গোস্ত ও আর্থ বিতরন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ