শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মান্নত করলে তা হুবহু পূর্ণ করা কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমি অসুস্থ্য ছিলাম। প্রচণ্ড অসুস্থ্য। তখন মান্নত করেছিলাম যে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ্য করে দেন, তাহলে হজ্জ করবো।

আল্লাহর রহমাতে আমি সুস্থ্য হয়েছি। এখন কি আমার উক্ত হজ্জটি করা জরুরী? নাকি এ পরিমাণ টাকা দান করে দিলেই হবে?

উত্তর: আল্লাহর নামে মান্নত করার পর কাঙ্খিত বিষয় হবার পর মান্নত পূর্ণ করা জরুরী। তাই্ আপনার উপর হজ্জ করা আবশ্যক।

وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ [٢٢:٢٩] তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে। [সূরা হজ্জ-২৯]

وكذا لو قال على حجة سواء كان النذر مطلقا أو معلقا بشرط بأن قال إن فعلت كذا فلله على أن أحج حتى يلزمه الوفاء إذا وجد الشرط (الفتاوى الهندية، كتاب الحج، الباب السابع عشر فى النذر بالحج، قديم-1\262، جديد-1\327)

وقوله لله على حجة سواء: لأن الحج لا يكون إلا لله تعالى، وسواء كان النذر مطلقا أو معلقا بشرط بأن قال: إن فعلت كذا فلله على أن احج حتى يلزمه الوفاء به إذا وجد الشرط ولا يخرج عنه بالكفارة (بدائع الصنائع، كتاب الحج، بيان من نذر أن الحج-2\472-473) সূত্র: আহলে হক মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ