রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সিনহা হত্যা: এপিবিএন'র তিন সদস্য ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এপিবিএন'র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

সোমবার (১৭ আগস্ট) তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে ডাকা হয়। পরে সিনহা হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠিয়ে র‍্যাব তাদের ১০ দিনের রিমান্ড চায়।

ওই তিন এপিবিএন সদস্য ঘটনার রাতে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। তারা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ।

এর আগে এ হত্যা মামলায় গ্রেফতার করা সাতজন হলেন উপ-পরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ