রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

‘বন্যার্তদের ত্রাণ সরকার দলীয় নেতাকর্মীদের পেটে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি ত্রাণ সামগ্রী লুটপাট করা হয়েছে। সরকার দলীয় নেতাকর্মীদের পকেটে ত্রাণ সামগ্রী চলে গেছে। এমনকি প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের টাকা নেতাকর্মীরা নামে বেনামে আত্মসাৎ করেছে। তিনি জনগণকে এ সরকার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে এক সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বন্যার কারণে মানুষ এখন নিদারুণ কষ্টে রয়েছে। সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। বিএনপি ক্ষমতায় না থাকলেও সরকারের নির্যাতন নিপীড়নের মধ্যেও দুস্থ অসহায় মানুষের পাশে রয়েছে।

তিনি বলেন, করোনায় প্রতিদিন হাজার হাজার রোগী আক্রান্ত হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে তাদের অনেকেই মারা যাচ্ছে। সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ।

সমাবেশ শেষে ৫০০ দুস্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ