রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ নিহত ৪৫ অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরে লিবিয়ায় সবচেয়ে মারাত্মক নৌকাডুবির ঘটনা এটি। ইউএনএইচসিআর জানিয়েছে, ছোট একটি নৌযানে করে ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে তা ডুবে যায়।

এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উভয়ই অভিবাসীদের উদ্ধার করতে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।
সংস্থা দুটি জানিয়েছে, ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও প্রাণহানি ঘটবে। নৌকাডুবিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ ও ঘানার বাসিন্দা।

চলতি বছর লিবিয়া থেকে সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ