রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে অভিবাসীদের নিয়ে আল-জাজিরা টিভিতে সাক্ষাতকার দেয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার বাবা শাহ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রায়হানকে রিসিভ করেছি। ছেলে এখন আমার কাছে। কোনো সমস্যা নেই, সে সুস্থ ও ভালো আছে।

তিনি আরও বলেন, আমার ছেলেকে ফিরে পেতে আপনারা সাংবাদিকরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তাকে ফিরে পেয়েছি এতেই খুশি। তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।

গত ৩ জুলাই আল-জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনা ভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।

-এএ