শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এন৯৫ মাস্ক জীবাণু মুক্ত রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এন৯৫ মাস্ক ব্যবহার করে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যায়। বাজারের দামি মাস্কের অন্যতম এটি। কিন্তু এই মাস্ক ধোঁয়া-পরিষ্কার করা বেশ ঝামেলার। তবে স্বাস্থ্যবিধি মেনে খুব সহজেই এই মাস্ক জীবাণু মুক্ত করা সম্ভব।

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক গবেষক এর উপায় বের করেছেন। তিনি জানিয়েছেন, ইলেকট্রিক কুকারে পঞ্চাশ মিনিট শুকনো তাপে এন৯৫ মাস্ক কার্যকরভাবে স্যানিটাইজ করা সম্ভব।

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি পত্রিকা জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাস্ক একবার ব্যবহারের জিনিস। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে একবার ব্যবহার সম্ভব নয়। সেক্ষেত্রে একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহারের আগে মাস্ককে জীবাণু মুক্ত করা একান্ত জরুরি। ভালভ-রেসপিরেটর থাকলে ভাইরাসের প্রবেশ আটকানো যাবে। কিন্তু শ্বাস ছাড়ার সময় তো জীবাণু ভালভের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। কাজেই যিনি ভালভযুক্ত মাস্ক পরছেন, তিনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

গবেষক বৈদ্যুতিক-কুকারে এই এন৯৫ মাস্ক স্যানিটাইজের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন। গবেষকরা অনুমান করেছেন যে শুকনো তাপে, কোনও রাসায়নিক পদার্থ ছাড়াই – জীবাণু নির্মূলকরণ – পরিশ্রুতকরণ, পরিস্রাবণ করতে পারবেন এন৯৫ মাস্ককে। যা সাধারণ মানুষের হাতের নাগালে।

গবেষক প্রায় ৫০ মিনিট ১০০ ডিগ্রি সেলসিয়াসে বৈদ্যুতিক-কুকারের মধ্যে মাস্কটি রাখেন। এরপর দেখেন করোনা ভাইরাসসহ চারটি পৃথক শ্রেণির ভাইরাস মুক্ত হয় মাস্কটি থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ