শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিষদের সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী (৯১) সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এডভোকেট এমদাদুল বারী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগছিলেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিজলা ক্যাম্পের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রবীন আওয়ামীলীগ নেতার মহাপ্রয়াণের খবরে সমগ্র জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ