শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাক্ষাতকার দিতে এসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে সংঘর্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপ-নির্বাচনে নিজের যোগ্যতা প্রমাণে সাক্ষাতকার দিতে এসে নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা-৫ ও ১৮ আসনের চার সম্ভাব্য প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি।

জানা যায়, কথা ছিল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে সাক্ষাতকারগ্রহণ। কিন্তু তার আগেই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। ঢাকা-১৮ ও ঢাকা-৫ এই দুই আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে দফায় দফায় চলে ইটপাটকেল নিক্ষেপ।

অনলাইনে সাক্ষাতকার গ্রহণ শুরুর আধা ঘণ্টা আগেই ঢাকা-৫ এর মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী নবীউল্লাহ নবী ও সালাহউদ্দিনের সমর্থকেরা শুরু করেন হাতাহাতি।
এরপর সেই সংঘর্ষ থামতে না থামতেই শুরু হয় ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী কফিল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া।

তবে সংঘর্ষে জড়িয়ে পড়া চার পক্ষের কেউই দায় স্বীকার করেননি। সংঘর্ষের কারণে সাক্ষাতকার বিলম্বিত হলেও পরে সেটি আবার শুরু হয় সাড়ে ৫টার দিকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ