শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারক স্বামীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার যৌতুক মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌতুকের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে যশোর আদালতে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামের ইকরামুল হকের মেয়ে ফারজানা নাসরিন এই মামলা করেন।

যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি মাসুদ রানা পাবনা সাঁথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদি নিজেই।

ফারজানা নাসরিন এজাহারে উল্লেখ করেন, আসামি মাসুদ রানা পরসম্পদ ও যৌতুক লোভী। ২০১৯ সালের ২১ জুন তিনি শামসি নাহিদ অঞ্চা নামে এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে যৌতুকের দাবিতে নির্যাতন করে ওই বছরের ৪ নভেম্বর তালাক দেন। মাসুদ রানার সাথে ফারজানা নাসরিনের মোবাইল ফোনে পরিচয়। পূর্বের বিয়ে গোপন করে পারিবারিকভাবে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে হয়। বিয়ের সময় মাসুদ রানাকে ৫ লাখ টাকার মালামাল ও দুই লাখ টাকার স্বর্ণালংকার দেয়া হয়। কিছুদিন যেতে না যেতে মাসুদ রানা ঢাকার পূর্বাচলে প্লট কেনার জন্য তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের ৫ লাখ টাকা মাসুদ রানাকে দেয়া হয়। বাকি ৫ লাখ যৌতুকের জন্য মাসুদ রানা তার স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন। এক মাস আগে মাসুদ রানা শ্বশুর বাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে মারপিট করে চলে যায়। এরপর বেশ কয়েকবার মীমাংসায় চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আদালতে এই মামলা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ